আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লাইক, ডিজলাইক এবং কমেন্ট বক্স হাইড করে রাখবেন বা ডিজেবল করবেন।
আপনি অনেক সময় ইউটিউবে দেখে থাকবেন যে,অনেক ইউটিউবার তাদের ভিডিওর লাইক, ডিসলাইক এবং কমেন্ট বক্স হাইড করে রাখে। কারণ হচ্ছে যে,যখন তারা দেখে যে তাদের ভিডিওতে লাইক এর তুলনায় ডিজলাইক বেশি হয়ে গেছে। তখন তার ভিউয়ার এর কাছ থেকে সেটা লুকানোর জন্যই লাইক এবং ডিসলাইক অপশন হাইড করে রাখে। আর কমেন্ট বক্স হাইড করে রাখে ভিউয়ারদের গালাগালি থেকে নিজেকে রক্ষা করার জন্য।এরকম হয় যখন কোন ইউটিউবার তার চ্যানেলে খারাপ কোন ভিডিও আপলোড করে কিংবা ভুলভাল তথ্য দিয়ে কোন ভিডিও বানায় তখন।
যাই হোক। আর যে কারণেই আপনার ভিডিওটি হাইড করেন না কেন, সেটা কিভাবে করবেন চলুন দেখে আসি।
তো নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন।
১. প্রথমে Playsore open করুন।
২.এরপর সার্চ বক্সে গিয়ে লিখুন YouTube studio.এরপর ইউটিউব স্টুডিও টি আপনার ফোনে ইন্সটল করে নিন এবং ইনস্টল করা হয়ে গেলে ওপেন করুন।
৩. এরপর Video থেকে View More অপশনটাতে ক্লিক করুন।
৪. এরপর আপনি যে ভিডিওর লাইক,ডিসলাইক এবং কমেন্ট হাইড করতে চান সেই ভিডিওটিতে ক্লিক করুন।
৫. এরপর কলমের মত যে এডিট অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করুন।
৬. এরপর এডভান্স সেটিংস এ ক্লিক করুন।৭. এরপর নিচ থেকে allow comments এবং user can view ratings for this video এই দুটি অফ করে দিন।
৮. এরপর সেভ ওপেন টি তে ক্লিক করুন।
সেভ এ ক্লিক করার পরে আপনার কাজটি শেষ।তো এভাবেই আপনি আপনার ইউটিউবের যে কোন ভিডিওর লাইক ডিজলাইক এবং কমেন্ট বক্স হাইড/ডিজেবল করতে পারবেন।
এরপরেও যদি আপনার কোনো অসুবিধা হয়, তাহলে নিচের ভিডিওটি দেখে নিন।
পোস্টটি লাগলে লাইক করবেন








0 Comments